সোনামুড়ার ফুটবলে সেরা কুলু বাড়ী একাদশ

Date:

Share post:

সোনামুড়ায় নেশা বিরোধী অভিযান প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় দুরন্ত ম্যাচ শেষ পর্যন্ত বাজিমাত করলো এন ডি জি এ কুলু বাড়ী একাদশ। হারালো রাঙ্গামাটি একাদশকে। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে শুক্রবার নৈশালোকের ম্যাচ দেখতে মহকুমার ফুটবলপ্রেমীরা উপচে পড়েছিলেন মাঠে। ফুটবল প্রেমীদের নিয়ন্ত্রণে রাখতে প্রায় নির্ধারিত সময়ের দুই ঘন্টা পর খেলা শুরু হয়। ১৫ হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে দুই দলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকে আক্রমনাত্মক ফুটবল খেলে। ফলে ম্যাচ হয়ে ওঠে উপভোগ্য। বিজিত দলের কেলভিন ডার্লং পেনাল্টি নষ্ট না করলে ম্যাচ আরো জমজমাট হতো। কুলুবাড়ি একাদশ জয়লাভ করে ২-১ গোলে। বিজয়ী দলের জন জমাতিয়া এবং ইউ ইউ গোল করেন। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন কেলভিন। ম্যাচটি পরিচালনা করেন আদিত্য দেববর্মা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং সিপাহী জেলা ফুটবল সংস্থার সভাপতি প্রসেনজিৎ ঘোষ। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি সহ প্রাইজমানি দেওয়া হয় যথাক্রমে ২ লাখ এবং ১ লাখ টাকা। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ইউ ইউ। দীর্ঘ কয়েক বছর পর মহকুমার ফুটবলপ্রেমীরা একে উপভোগ্য ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...