এগিয়ে চলো হাফ ম্যারাথনে সেরা আকাশ, লক্ষ্মী

Date:

Share post:

এগিয়ে চলো সংঘ আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতার সেরার ট্রফি ছিনিয়ে চমক দিলেন নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন। মেয়েদের সেরা হয়েছেন খেলো ইন্ডিয়ার লক্ষী রানী ত্রিপুরা। মহালয়ার পূর্ণ লগ্নে শনিবার ভোরে আগরতলা রাজপথ কাঁপালেন আথলিটরা। দুই বিভাগে ৫০০-র উপর আথলিট অংশ নিয়েছিলেন দৌড়ে। পুরুষ বিভাগে আসামের আথলিটরা পর্যাপ্ত প্রাধান্য দেখালেও সেরা ট্রফি জয় করে চমক দিয়েছেন অমিয় কুমার দাসের ছাত্র আকাশ বর্মন। রাজ্য অ্যাটলেটিক সংস্থার সহযোগিতায় তৃতীয় বর্ষ এবারের আসর হয়। এদিন সকালে দৌড়ের সূচনা করেন বুসান এশিয়ান গেমসে স্বর্ণজয়ী তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত আথলিট সরস্বতী দে সাহা। পুরুষদের ২১ কিলোমিটার এবং মহিলাদের ১০ কিলোমিটার দৌড় হয়। পুরুষ বিভাগে প্রথম দশটি স্থান দখল করেছেন নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন, রাণীরবাজার প্লে সেন্টারের তনয় ভৌমিক, আসামের সূর্য্য দাস, রফিক আলী ও সঞ্জিত টিস্যু, খেলো ইন্ডিয়ার সৌরভ হোসেন, আসামের কুম্ভা দেউড়ি, সমীর টিস্যু, এস কে আবু সুফিয়ান এবং আসামের ভূপেন ডেকা। মেয়েদের বিভাগে প্রথম দশটি স্থান দখল করেছেন খেলো ইন্ডিয়ার লক্ষী রানী ত্রিপুরা, ফটিকরায়ের মাম্পি দে, আসামের সমিকা রংখানগপি, রিয়া কেওট, কুতন গড়া ও সার্লীবন টেরণপি, উদয়পুরের ঋষিকা দেব, খেলো ইন্ডিয়ার সৃজিতা দাস, বিলোনিয়ার নবনীতা সরকার এবং মণিপুরের কালিপ মুঈনাও। দৌড়ের শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুই বিভাগে সেরা আথলিটকে ট্রফি সহ প্রাইজ মানি দেওয়া হয়েছে। আগামী বছরও আরো বেশি উন্মাদনার মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা ক্লাবের সচিব সুমন্ত গুপ্ত। দৌড়কে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে অ্যাথলিটদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...