কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটে কর্নাটকের বিরুদ্ধে ত্রিপুরা ফলোঅন এড়াতে লড়াই করছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চারদিনের খেলার দ্বিতীয় দিনে মঙ্গলবার স্বাগতিক কর্ণাটক ৫ উইকেটে ৩২৮ রান থেকে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৪৩ রান সংগ্রহ করে। যশবর্ধন ১০০ রান করেন। ত্রিপুরার রাজদীপ দত্ত ১২৭ রানে ৬টি উইকেট তুলে নেন। জবাবে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে দিনের শেষে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। দুর্লভ রান ৩৬ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া দীপজয় দেব ৩১ রান করেন।


