ইয়ামালকে ঢুঁশ মেরে ৪ ম্যাচ নিষিদ্ধ বের্নাল!

Date:

Share post:

বার্সেলোনার বিপক্ষে ভরাডুবি হওয়ার ম্যাচের একটি ঘটনায় বড় ধাক্কা খেল রিয়াল বেতিস। সেদিন লাল কার্ড পাওয়া দলটির মিডফিল্ডার ফাকুন্দো বের্নালকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লা লিগায় ওই ম্যাচে বেতিস ২-২ সমতা টানার খানিক পরই, একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলায় জড়ায় দুই দল। তারই এক ফাঁকে প্রথমে ইয়ামালের ঘাড়ে ধরে তাকে দুইবার মাথা দিয়ে আঘাত করেন বের্নাল। এতে ৫৪ মিনিটে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। খেলা থেমে থাকা অবস্থায় প্রতিপক্ষকে আঘাত করার দায়ে দোষী প্রমাণিত হন বের্নাল। এমন কাণ্ডের জন্য আইন অনুযায়ী, দায়ী খেলোয়াড় চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তাই অল্পতেই পার পেয়ে গেলেন ২৩ বছর বয়সী উরুগুয়ের এই মিডফিল্ডার। ওই লাল কার্ডের ঘটনার আগে বের্নালকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। পরে আরও তিনটি গোল করে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই নিষেধাজ্ঞার ফলে লা লিগায় সেল্তা ভিগো, মালাগা, এলচে ও সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বের্নাল। লিগে ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বেতিস। সমান ৯ ম্যাচে সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...