দুটি আসর আয়োজনের জন্য টিসিএ-কে চিঠি শান্তিরবাজার ক্রিকেট সংস্থার

Date:

Share post:

শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা গতবছর চারটি আসরের আয়োজন করেছে। বৃষ্টি এবং বিভিন্ন রাজ্য আসরের খেলা থাকায় এবছর মহকুমার সিনিয়র এবং স্কুল ক্রিকেটের আসর করতে পারেনি ক্রিকেট সংস্থা। যার খেসারত দিতে হয়েছে রাজ্য সিনিয়র ক্রিকেটে। এলিট গ্রুপের প্রথম ম্যাচে মাত্র ১৬ রানে গুটিয়ে গিয়েছিল শান্তিরবাজার মহকুমা। মূলত প্রস্তুতির অভাবেই এই লজ্জা জনক পারফরমেন্স। অবশিষ্ট ওই দুটি আসরের আয়োজন করার জন্য রাজ্য ক্রিকেট সংস্থার কাছে লিখিতভাবে আবেদন করেছে মহকুমা ক্রিকেট সংস্থা। ইতিমধ্যে সিনিয়র আসরে ১৬ টি দল এবং স্কুল আসরে ৬ টি দল অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থা থেকে সবুজ সংকেত পাওয়া গেলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে সেই দুটি অবশিষ্ট আসর। মহকুমা ক্রিকেট সংস্থা সূত্রে এ খবর জানা যায় । মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা ইতিমধ্যেই মাঠ সংস্কারের কাজ শুরু করেছেন বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...