ত্রিপুরা ও কর্নাটকের মধ্যে রঞ্জি ট্রফির চারদিনের খেলার সোমবার থেকে থেকে মাইসোরেখ শুরু হচ্ছে। আসরে উভয় দলের এটি তৃতীয় ম্যাচ। এস ডি এন আর ডব্লু মাঠে এই ম্যাচটি হবে। প্রথম দুই ম্যাচে রাজ্যদল হায়দ্রাবাদ ও আসামের কাছে হেরে চাপে রয়েছে। এর সাথে পেশাদারদের সার্ভিস সেভাবে না পাওয়ায় গোটা দল ধুঁকছে।
এদিকে, ত্রিপুরা ও রেলওয়ের মধ্যে মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটের লড়াই সোমবার লখনউ-তে হবে। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। সকালেই খেলতে নামবেন মেয়েরা।


