চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে রইলো জম্পুইজলা

Date:

Share post:

তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে জম্পুইজলা প্লে সেন্টার খেতাব দখলে পথে এগিয়ে গেলো। মঙ্গলবার সুপার লিগের তৃতীয় খেলায় জম্পুইজলা বড় ব্যবধানে জয় তুলে নেয়। সুখদায়ল জমাতিয়া হ্যাটট্রিক করে। ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। শেষ ম্যাচে ভারত রত্ন ক্লাবের সাথে ড্র করলেই জম্পুইজলা খেতাব পাবে এবং আগামী মরশুমে দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়ে যাবে।
এদিন, উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা ৪-০ গোলে ইকফাই ফুটবল ক্লাবকে বিধ্বস্ত করে। বৃষ্টি ভেজা মাঠে দাপটের সাথে খেলে জয় তুলে নেয় তারা। ম্যাচের ৩ মিনিটেই সুখদায়ল প্রথম জাল নাড়ায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি দলকে। ৪০ মিনিটে সাগর জমাতিয়া ২-০ এবং ৪৩ মিনিটে সুখদায়ল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে নেয়। বিরতির পর সুখদায়ল ম্যাচের ৮৫ মিনিটে ফের জাল নাড়িয়ে নিজের হ্যাটট্রিক সহ দলকে ৪-০ গোলে জিতিয়ে খেতাবের দৌড় অনেকটাই নিশ্চিত করে নেয়। রেফারি তাপস দেবনাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...