টি-২০’র রেংকিং, শীর্ষে উঠে এলেন অভিষেক

Date:

Share post:

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ এর লড়াইয়ে ৩৮ বলে ১১৩ রানের ইনিংস খেলে আবারো শীর্ষে উঠে এলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তথা আইসিসি এর টি-২০’র ব্যাটসম্যানদের সদ্য প্রকাশিত রেংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন অভিষেক। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গা হাতছাড়া হয়েছে রবীন্দ্র জাদেজার।টি-২০’র ব্যাটসম্যানদের তালিকায় এত দিন এক নম্বরে ছিলেন ঈশান কিশান। চোটের জন্য নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টি টি-২০’র ম্যাচ খেলতে পারেননি এই উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান। ফলে তালিকায় দু’ধাপ নেমে গেছেন ঈশান। এক নম্বর জায়গা অবশ্য ভারতের হাতছাড়া হয়নি। মঙ্গলবার শতরানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন অভিষেক। তাঁর রেটিং পয়েন্ট ৮৯৭। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। তিন নম্বরে থাকা ঈশানের রেটিং পয়েন্ট ৮৬৬। নেমে গিয়েছেন ফর্মে না থাকা শ্রেয়াস আয়ারও। ভারতের টি-২০ এই ক্রিকেট দলের অধিনায়ক পাঁচ ধাপ পিছিয়ে এখন নয় নম্বরে। শ্রেয়াসের রেটিং পয়েন্ট ৭৫৮। আগের মতোই ১০ নম্বরে রয়েছেন তিলক ভার্মা। তাঁর রেটিং পয়েন্ট ৭২৪। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় চার বছরের বেশি সময় পর এক নম্বর জায়গা হারালেন জাদেজা। তাঁকে টপকে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জনসন। তাঁর রেটিং পয়েন্ট ৪৫১। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া জাদেজার রেটিং পয়েন্ট ৪২২। এই তালিকায় আগের মতোই সাত নম্বরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর রেটিং পয়েন্ট ২৩৪। অলরাউন্ডারদের তালিকার পাশাপাশি টেস্ট বোলারদের তালিকাতেও এক নম্বরে উঠে এসেছেন জনসন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...