ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

Date:

Share post:

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০’র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজেই জয় ছিনিয়ে নেয় শ্রেয়াস ব্রিগেড। এই জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন। তিনি বলেন ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে দারুন পারফরম্যান্স উপহার দিয়ে চলেছে। যার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০’র এই সিরিজ জয়। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কারণ অনেক সময় দল একের পর এক জিততে শুরু করলে ক্রিকেটারদের মধ্যে আত্মতুষ্টি চলে আসে। তখন বিপরীত ফল হয়। নষ্ট হয়ে যায় ছন্দ। এমনকি ম্যাচও হারতে শুরু করে দল। প্রধান কোচ গৌতম গম্ভীর আরো বলেন এ ধরনের ভালো পারফরম্যান্স অব্যাহত রাখতে পারলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব। সামনে একদিনের ক্রিকেট ম্যাচ সহ টেস্ট ক্রিকেটের সিরিজ রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...

দেড়শো উইকেট নিয়ে রেকর্ড করার অপেক্ষায় অর্শদীপ

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০'র ম্যাচে একটি রেকর্ড স্পর্শ করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ বা হাতি পেসার অর্শদীপ সিং।...