কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার পুদুচেরির সিএপি মাঠে ত্রিপুরার প্রথম ইনিংসের ১৩৭ রানের জবাবে ৩ উইকেটে ১২১ রান থেকে খেলতে নেমে পুদুচেরি প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে। ৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে হারিয়ে ১৫২ রান করে। সপ্তজিৎ দাস ৭৭ রান করেন।


