১৫ মিনিটে রোনালদোর হ্যাটট্রিক, রইল বাকি ১৫

Date:

Share post:

প্রথমার্ধে দুই দফায় জালে বল পাঠালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু গোল পেলেন না একটিও। দুটিই অফসাইড! ৬৫ মিনিট পর্যন্তও গোলের দেখা পেলেন না তিনি। ম্যাচে তখন ২-২ সমতা। এরপরই একটির পর একটি গোল করতে থাকলেন। ১৫ মিনিটের মধ্যেই পূর্ণ করে ফেললেন তিনটি গোল। আড়াই বছর পর হ্যাটট্রিকের স্বাদ পেলেন রোনালদো। সৌদি প্রো লিগে আল খোলুদ ক্লাবকে ৫-৩ গোলে হারাল আল নাস্‌র। ৬৬ মিনিটে বাঁ পায়ের টোকায় গোল করেন রোনালদো, পড়ে ৭২ মিনিটে হেড থেকে। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডান পায়ের গড়ানো শটে।
ফুটবলের পরিভাষায় এটিকে বলা হয় ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। গোলগুলি অবশ্য খুব দর্শনীয় ছিল না। দুই পায়ের গোল দুটি করেন খুব কাছ থেকে আলতো শটে। মাঝের গোলটি করেন বেশ কিছুটা লাফিয়ে।
এই তিন গোলে রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৮৫। হাজার গোলের সেই বহুকাঙ্ক্ষিত মাইলফলকের পথে এগিয়ে গেলেন তিনি আরও কিছুটা পথ।
আল নাস্‌রের পাঁচ গোলের চারটিই আসে জোয়াও ফেলিক্সের পাস থেকে। আল নাস্‌রের মাঠে ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় আল খোলুদ। আট মিনিট পর সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আঞ্জেলো গাব্রিয়েল। ৩৮ মিনিটে আল নাস্‌রকে এগিয়ে দেন সাদিও মানে। প্রথমার্ধের যোগ করা সময়েই সমতায় ফেরে আল খোলুদ।
পরে ব্যবধান গড়ে দেন রোনালদো। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান একটু কমায় আল খোলুদ।
ক্লাব ও দেশ মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা এখন ৬৭টি। রিয়াল মাদ্রিদের হয়ে তার হ্যাটট্রিক ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাস্‌রের জার্সিতে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে ৩টি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে হার ভারতের

চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে জয় পেয়ে সম্মান বাঁচাল কিউইরা। ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে...

৮৭, ভারত শেষ করলো ১৫ বিশ্বকাপের লড়াই

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্ব কাপ ও উৎসবে ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের প্লে-অফ অভিযান শেষ হয়েছে। কাজাখস্তানের বিরুদ্ধে প্লে-অফ সেমিফাইনালের...

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...