চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে জয় পেয়ে সম্মান বাঁচাল কিউইরা। ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। খেলতে নেমে কিউইদের শুরুটা ভালো না হলেও, মিডল অর্ডারে গ্লেন ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরি এবং মাইকেল ব্রেসওয়েলের ঝোড়ো অর্ধশতরানের ওপর ভর করে নিউজিল্যান্ড ২৫৯ রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে ময়ঙ্ক ৩টি উইকেট শিকার করেন। তবে অক্ষর প্যাটেল সহ বাকি বোলাররা কিউই ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে ব্যর্থ হন।
২৬০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় দল শুরুতেই বড় ধাক্কা খায়।
ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ৪ রান করে জ্যাকব ডাফির শিকার হন।
এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন জেকব ডাফি।
শেষ পর্যন্ত কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভারতের ইনিংস গুটিয়ে যায় এবং নিউজিল্যান্ড ৮৭ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচটি হারলেও ৫ ম্যাচের সিরিজ আগেই তিন ম্যাচও জিতে ছিনিয়ে নেয় ভারত।


