তৃতীয় বর্ষ টি-রেরা প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হবে ৪ নভেম্বর থেকে। এনএসআরসিসি-র দাবা হল ঘরে হবে ৯ রাউন্ডের এই আসর। এতে অংশ নেওয়ার শেষ দিন আজ।
ইতিমধ্যে প্রায় ১৫০ জন দাবাড়ু আসরে অংশ গ্রহণের জন্য এন্ট্রি জমা দিয়েছেন। এর মধ্যে ভিন রাজ্যের দাবাড়ু সংখ্যা প্রায় ৫০ জন।রাজ্যের দাবাড়ুদের নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছে এই বড় মাপের আসর থেকে। উদ্যোক্তাদের আশা শেষ দিনে রাজ্যের বেশ কয়েকজন দাবাড়ু আসরে অংশ নেবে। মাত্র ৬০০ টাকা দিয়ে এত বড় মাপের আসরে খেলার সুযোগ এর আগে কমই পেয়েছিলেন রাজ্যের দাবাড়ুরা। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। প্রসঙ্গত ক্লাসিক্যাল-এর পাশাপাশি রেপিড এবং ব্লিৎজ আসরও হবে।


