বিশ্বকাপের মাঝপথে আর্জেন্টিনাকে সরিয়ে চূড়ায় ফ্রান্স

Date:

Share post:

মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পরও শীর্ষস্থান ধরে রাখতে পারল না আর্জেন্টিনা। বিশ্বকাপের মাঝপথে তাদের সরিয়ে চূড়ায় জায়গা করে নিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে শীর্ষস্থান হারানোর খবর পেল লিওনেল স্কালোনির দল। প‍্যারাগুয়েকে ১-০ গোলে হারানো দিদিয়ে দেশমের দল সামান‍্য ব‍্যবধানে তাদের পেছনে ফেলল। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং প্রচলনের পর শীর্ষে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। এই ধারা ভাঙার চ‍্যালেঞ্জ গত দুই আসরের ফাইনালিস্টদের সামনে। ফ্রান্সের পয়েন্ট এখন ১৯২৫.৮৬। আর্জেন্টিনার ১৯২৫.১৫। এই ছোট্ট পার্থক‍্য চলতি আসরেই ফের ঘুচে যেতে পারে। বিশ্বকাপের আগে প্রীতি ম‍্যাচে স্পেনের ড্র ও ফ্রান্সের হারে শীর্ষে ফেরে আর্জেন্টিনা। ১৯১২.৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে স্পেন। তিন দলই জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। ১৯৯২ সালের ডিসেম্বরে ফিফা র‍্যাঙ্কিং শুরু হয়। ১৯৯৪ আসরে শীর্ষ থেকে আসর শুরু করে জার্মানি। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা। শিরোপা জেতে ব্রাজিল। পরে ১৯৯৮, ২০০৬, ২০১০ ও ২০২২ আসরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে শিরোপা জিততে ব‍্যর্থ হয় ব্রাজিল। ২০০২ আসরে ফ্রান্স, ২০১৪ আসরে স্পেন, ২০১৮ আসরে জার্মানির এই অভিজ্ঞতা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...