মেক্সিকোর নতুন কোচ মার্কেস

Date:

Share post:

একরকম নিশ্চিতই ছিল, অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটাও চলে এলো। মেক্সিকোর নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক রাফায়েল মার্কেস। ২০৩০ বিশ্বকাপকে নজরে রেখে ৪৭ বছর বয়সী মার্কেসকে নিয়োগ দিয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দায়িত্ব ছাড়া হাভিয়ের আগিরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২০২৪ সাল থেকে আগিরের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন মার্কেস। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ ষোলোর ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মেক্সিকোর কোচিং স্টাফে ছিলেন তিনি। এবার পেয়ে গেলেন বড় দায়িত্ব। মার্কেস জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ, গোল করেছেন ১৭টি। পাঁচটি বিশ্বকাপে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) মেক্সিকোর অধিনায়ক ছিলেন তিনি। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডারের হাত ধরে এখন পরের বিশ্বকাপের প্রস্তুতি নেবে মেক্সিকো। এত বড় দায়িত্বে আগে কখনো ছিলেন না মার্কেস। বার্সেলোনা ‘বি’ দলকে কোচিং করানোর আগে যুব দলে কাজ করেছেন তিনি। সেন্টার-ব্যাক ও মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন মার্কেস। মেক্সিকোর এই তারকা বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপা জিতেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...