স্পেনকে হারাতে আত্মবিশ্বাসী বেলজিয়াম

Date:

Share post:

শুরুতে বিবর্ণতা ঝেড়ে, একটু একটু করে নিজেদের ফিরে পাচ্ছে বেলজিয়াম। ক্রমোন্নতির ধারা আত্মবিশ্বাসী করে তুলছে তিবো কোর্তোয়াকেও। অভিজ্ঞ এই গোলরক্ষকের মনে বিশ্বাস জন্মাতে শুরু করেছে, স্পেনকে হারিয়ে, সবাইকে চমকে দিয়ে, তারা উঠতে পারেন উত্তর আমেরিকা বিশ্বকাপের সেমিফাইনালে। ১১ জুলাই মুখোমুখি হবে দুই দল। ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসা স্পেন, এবারও ফেভারিট দলগুলোর একটি। গ্রুপের মলিনতা ঝেড়ে শিরোপার দাবিদার হয়ে উঠছে বেলজিয়ামও। মিশর ও ইরানের বিপক্ষে ড্রয়ের ধাক্কা সামলে, নিউ জিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপ পেরিয়েছিল বেলজিয়াম। নকআউট পর্বের শুরুতে সেনেগালের বিপক্ষে দলটি জিতেছিল ৩-২ ব্যবধানে; দুই গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে। শেষ ষোলোয় বেলজিয়াম ফেরে চেনা ছন্দে। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রকে স্রেফ খঁড়কুটোর মতো উড়িয়ে দেয় ৪-১ গোলে। কোর্তোয়ার মনে হচ্ছে, ধীরে ধীরে নিজেদের ছন্দ ও বিশ্বাস ফিরে পাচ্ছে দল। স্পেনকে হারানো তাই তাদের পক্ষে অসম্ভব নয় মোটেও। “দলের সবাই উপলব্ধি করছে, স্পেনের বিপক্ষে জেতা সম্ভব। আমি মনে করি, আমাদের শক্তিশালী একটা স্কোয়াড আছে এবং সেটা স্পেনকে গোনায় ধরতে হবে”। আরও বলেন, “সব প্রতিযোগিতায় বিস্ময়কর ঘটনা ঘটে…চ্যাম্পিয়ন্স লিগে, ইউরোপা লিগে, বিশ্বকাপে। বিস্ময় উপহার দেওয়া দলগুলোর একটি হতে পারি আমরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিদায় করে দিতে পারাটা অবশ্যই বিশাল অঘটন হবে। আমাদের সেটা ঘটানোর আত্মবিশ্বাস আছে।”
এই ম্যাচে অবশ্য স্পেনের পক্ষে বাজি ধরার লোক বেশি। কোর্তোয়াও তা জানেন। ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই গোলকিপারও ইয়ামাল, ওইয়ারসাবালদের রাখলেন এগিয়ে। তবে নিজেদের প্রতি আস্থার কমতি নেই তার। “মানুষ আমাদের প্রতি একটু হতাশ ছিল, কিন্তু আমরা সেটা ঠিক করে নিয়েছি। ভালো থেকে আরও ভালো হচ্ছে আমাদের পারফরম্যান্স। অবশ্যই স্পেন ফেভারিট, বলের নিয়ন্ত্রণে তারা চমৎকার এবং বল হারালে তারা দ্রুত চাপ দেয়। মূল কৌশলও এখানে: এসময় তাদের রক্ষণের পেছনের ফাঁকা জায়গাটা কিভাবে কাজে লাগানো যায়, সেটা জানা।”
শেষ ষোলোয় অবশ্য স্পেনের জয়টি অনায়াস ছিল না। বদলি মিকেল মেরিনোর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের একমাত্র গোলে জিতেছিল তারা। তবে, ‘লা রোজা’দের আক্রমণভাগ নিয়ে সতর্ক কোর্তোয়া। “পর্তুগালের বিপক্ষে গোলটি দেখাচ্ছে তাদের শক্তি। আমরা জানি, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে লামিন ইয়ামাল অবিশ্বাস্য মেধাবী, সে ভীষণ ক্ষিপ্র এবং প্রয়োজনে দুই জনকে সহজে কাটাতে পারে।”
ইয়ামালদের বিপক্ষে ম্যাচে, বেলজিয়াম আস্থার দৃষ্টিতে তাকিয়ে থাকবে কোর্তোয়ার দিকে। কেবল সময়ের সেরা ও অভিজ্ঞ গোলকিপারদের একজনই নন তিনি, লুইস দে লা ফুয়েন্তের দলকে তিনি চিনেন অনেকের চেয়ে বেশি! আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে যে ১১টি বছর কোর্তোয়া কাটিয়ে দিয়েছেন, স্পেন তার কাছে ‘দ্বিতীয় বাড়ি’। “আমি ১১ বছর আছি। অবশ্যই, এটা অনেক সময়। সেখানে জীবন কিছুটা ধীর গতির, আবহাওয়া ভালো, কিন্তু আমি বেলজিয়ামেরই রয়ে গেছি। যদিও, স্পেন আমার দ্বিতীয় বাড়ি এবং সম্ভবত ক্যারিয়ার শেষে, সেখানে থিতু হব”। আরও বলেন, “আমার ছেলে বাচ্চা স্বাভাবিকভাবেই বেলজিয়ানের চেয়ে বেশি স্প্যানিশ। কিন্তু দিন শেষে, এম্যাচে আমি বেলজিয়ানই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...