৬৪৯ মিনিট অক্ষত! থেমে গেল স্পেনের রেকর্ড!

Date:

Share post:

অবশেষে থেমে গেল স্পেনের রেকর্ড যাত্রা। বিশ্বকাপে ৬৪৯ মিনিট পর গোল হজম করল ২০১০ সালের চ্যাম্পিয়নরা! এবারের কোয়ার্টার ফাইনালে ৪১ মিনিটে ডান দিক থেকে টিমোটি ক্যাস্তানির দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত হেডে স্পেনের জালে বল পাঠান বেলজিয়ামের শার্লে ডে কেটলারে। বিশ্বকাপে এর আগে সবশেষ স্পেন গোল হজম করেছিল ২০২২ আসরে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে। সেবার শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে গোলশূন্য সমতার পর, টাইব্রেকারে হেরে বিদায় নেয় স্প্যানিশরা। চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচেও জাল অক্ষত রাখে তারা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে ক্লিন শিট রাখার অনন্য কীর্তি গড়ে লুইস দে লা ফুয়েন্তের দল। এবার সেই ধারায় ছেদ পড়ল। বেলজিয়ামের বিপক্ষে ফাবিয়া রুইসের গোলে এগিয়ে যায় স্পেন। বিরতির আগে সমতা ফেরান ডে কেটলারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...