সরোজ সংঘ এবারও বড় দল গড়েছে

Date:

Share post:

বরাবরের মতো এবার ও ময়দান কাপাতে তৈরি সরোজ সংঘ। রাজ্য এবং বহি রাজ্যের ফুটবলারদের নিয়ে এবারও শক্তিশালী দল গঠন করলো এই ক্লাব। রবিবার সন্ধ্যায় ক্লাব ঘরে এক সাংবাদিক সম্মেলনে এখবর জানান ক্লাবের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক দুলাল সাহা সহ অন্যান্য পদাধিকারীরা। এবছর সরোজ সংঘ ক্লাবের মূল স্পন্সর হলো সিস্টার গুড়া মশলা। ক্লাবের সচিব সাংবাদিকদের জানান, এবছর দেরিতে হলেও বেশ ভাল দল সাজিয়েছে ক্লাব। এর মধ্যে আসাম থেকে দুজন এবং মিজোরাম থেকে আসবে একজন ফুটবলার। দলের কোচিং করাচ্ছেন রাজ্যের প্রাক্তন বর্ষীয়ান ফুটবলার লিটন দেবনাথ। কথা প্রসঙ্গে তিনি জানালেন, এবছর ক্লাবের ফুটবল টিমের জন্য বাজেট আট লক্ষ টাকা। দুলাল বাবু স্পষ্ট ভাবে বললেন, মাঠে দর্শকদের ভালো ফুটবল উপহার দেয়াই মূল টার্গেট সরোজ সংঘের। দলকে নেতৃত্ব দেবে শান্ত জয় রিয়াং। পরে আসরের লক্ষ্যে জার্সি উন্মোচন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...