অনবদ্য জয় সিরিজে লিড ভারতের

Date:

Share post:

বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম ওডিআই ম্যাচে ভারত ৬ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। অলরাউন্ডার অক্ষর প্যাটেল ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড। শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ১০৭ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ভারতের পক্ষে স্পিনার অক্ষর প্যাটেল দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া পেসার প্রসিধ কৃষ্ণা এবং গুরুনূর ব্রার ২টি করে উইকেট নেন। সপ্তম উইকেটে জো রুট (৭৬) ও লিয়াম ডসন (৬৮) জুটি গড়ে ১২১ রানের একটি লড়াকু পার্টনারশিপ করায় ইংল্যান্ডকে ২৫৮ রানের একটি সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। অধিনায়ক শুভমান গিল দলের হাল ধরেন এবং ৭৫ বলে ৮০ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। তবে রোহিত শর্মা (১১) এবং বিরাট কোহলি (৫) দ্রুত ফিরে যাওয়ার পর শ্রেয়াস আইয়ারকে (৩৫) সাথে নিয়ে গিল ১০০ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের মাঝপথে গিল ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর ভারতের মিডল অর্ডারে কিছুটা চাপ তৈরি হলেও দুই অলরাউন্ডার অক্ষর প্যাটেল (৫৭) এবং ওয়াশিংটন সুন্দর (৫২)* নিরবিচ্ছিন্ন ১০০ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৪৫.২ ওভারে চার উইকেট হারিয়েই ২৬২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ওয়াশিংটন সুন্দর ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের অর্ধশতরান পূর্ণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...