নয়া ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেনের খেতাব জিতলেন অলিম্পিক পদক জয়ী শাটলার। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে হারান সিন্ধু। ম্যাচের ফল ২১-১৭, ২১-১৭। উল্লেখ্য, গত দু’বছরে এটাই তাঁর প্রথম খেতাব। শিরোপা জয়ের আনন্দে কোর্টেই কেঁদে ফেলেন ৩১ বছর বয়সি হায়দরাবাদি তারকা।
অলিম্পিকে দু’বারের পদকজয়ী সিন্ধু। কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম মোটেও ভাল নয়। দুরন্ত ছন্দে ছিলেন ইয়ামাগুচি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় শাটলারকে। তাঁর স্ম্যাশ ও ক্রস কোর্ট শটের নাগাল পাননি জাপানি তারকা।


