ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল স্পেন, ভারত ১৩৮-এ!

Date:

Share post:

দুই নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা, উন্নতি হয়েছে ব্রাজিলের। ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরল স্পেন, রেকর্ড উচ্চতায় মরক্কো। ভারত রয়ে গেছে ১৩৮ নম্বরেই। জানুয়ারির পর প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল স্পেন। বিশ্বকাপ জিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে স্পেন। ফাইনালে তাদের কাছে হেরে দুই নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। গত জানুয়ারির পর প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে লুইস দে লা ফুয়েন্তের দল। নিজেদের সেরা ষষ্ঠ স্থানে উঠেছে মরক্কো। এর আগে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম, গত মাসে। প্রথম আফ্রিকান দল হিসেবে মরক্কো বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ২০২২ সালে। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তারা। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ব্রাজিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা ফ্রান্স ও ইংল্যান্ড আগের মতোই যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পর্তুগাল দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে। এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে বেলজিয়াম, এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেদারল্যান্ডস। মেক্সিকো চার ধাপ এগিয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় সহ-আয়োজকরা। জার্মানি শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে দ্বাদশ স্থানে আছে। ১৯৫৪ সালের পর প্রথম কোয়ার্টার ফাইনালে খেলা সুইজারল্যান্ড পাঁচ ধাপ এগিয়ে ১৪ স্থানে আছে। সবচেয়ে বেশি উন্নতি করেছে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা নরওয়ে। তারা ১২ ধাপ এগিয়ে ১৯ স্থানে উঠে এসেছে। আর সবচেয়ে বেশি অবনতি হয়েছে তিউনিসিয়ার, তারা ১২ ধাপ পিছিয়ে ৫৭ স্থানে নেমে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...