দেশে ফিরে উষ্ণ অভ‍্যর্থনা পেল আর্জেন্টিনা দল

Date:

Share post:

আনুষ্ঠানিক কোনো উদ‍্যোগ না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে হাজারো ভক্ত বরণ করে নিয়েছেন গত দুই আসরের ফাইনালিস্টদের। দেশে ফিরে উষ্ণ অভ‍্যর্থনা পেলেন স্কালোনি-ওতামেন্দিরা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর দেশে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। পুরোপুরি নিষ্প্রভ থেকে বিশ্বকাপ ফাইনালে হারলেও দেশে ফিরে ভক্তদের উষ্ণ অভ‍্যর্থনা পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আনুষ্ঠানিক কোনো উদ‍্যোগ ছিল না, তবে স্বতঃস্ফূর্তভাবে হাজারো ভক্ত বরণ করে নিয়েছেন গত দুই আসরের ফাইনালিস্টিদের। বিমান থেকে নেমে লাল গালিচা সংবর্ধনা পান কোচ লিওনেল স্কালোনি, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিরা। দলের সঙ্গে আসেননি অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো দে পল, ফাইনালে লাল কার্ড দেখা এন্সো ফের্নান্দেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, খেরোনিমো রুলি, নিকো পাহ, ক্রিশ্চিয়ান রোমেরো, নাউয়েল মলিনা ও হুয়ান মুসো। কোচ ও স্টাফদের সঙ্গে দেশে ফেরেন বাকি ১৬ ফুটবলার। পুলিশের একটি বড় দলের পাহারায় ছাদ খোলা বাসে করে লিওনেল আন্দ্রেস মেসি মাঠে পৌঁছায় দল। রাস্তায় ও মাঠে তাদের অপেক্ষায় ছিলেন প্রচুর ভক্ত। তারা নেচে, গেয়ে ও পতাকা উড়িয়ে দলের প্রতি জানান অকুণ্ঠ সমর্থন। এক বিবৃতিতে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশন। “মাঠে সব খেলোয়াড় সমর্থন অনুভব করেছে এবং প্রতিনিধি দলের সবাই এমন জাতির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত যারা কখনও আমাদের ওপর বিশ্বাস রাখা ও সমর্থন করা বন্ধ করেনি। টানা দুইবার চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য শেষ ফল যথেষ্ট ছিল না, তবে এটি আবারও নিশ্চিত করেছে, এই বন্ধন যে কোনো ফলাফলের ঊর্ধ্বে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...