ফাইনাল শেষে রোসারিওর বাড়িতে মেসি

Date:

Share post:

ফ্লোরিডা থেকে একটি প্রাইভেট বিমানে সরাসরি রোসারিও গেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
ফাইনাল শেষে রোসারিওর বাড়িতে মেসি। বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামি দলে এখনই যোগ দিচ্ছেন না লিওনেল মেসি। পরিবারের সঙ্গে সময় কাটাতে রোসারিওতে পৌঁছেছেন আর্জেন্টিনা অধিনায়ক। সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি মেসি। আলাদা একটি বিমানে ফ্লোরিডা থেকে রোসারিওতে পৌঁছান তিনি।
অপরদিকে, কোচ, স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে দেশে ফেরেন বিশ্বকাপ দলে থাকা ১৬ ফুটবলার। রানার্সআপ হলেও বীরোচিত অভ‍্যর্থনা পান তারা। আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, পরিবারের সঙ্গে কত দিন থাকবেন, মেসি এখনও নিশ্চিত নয়। মায়ামির অন্তত দুটি ম‍্যাচ মিস করতে পারেন তিনি। ৩৯ বছর বয়সী তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ‍্যৎ নিয়ে এখনও কোনো আভাস দেননি। সামাজিক মাধ‍্যমে আবেগঘন এক বার্তা দিলেও সেখানে জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে কিছু বলেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...