বিশ্ব চ্যাম্পিয়ন দলটির জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে স্পেন। বিমান থেকে বের হয়ে ট্রফি উঁচিয়ে ধরলেন রদ্রি। তার দুই পাশে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে বেরিয়ে এলেন অন্যরা। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জিতে স্পেন দলের দেশে ফেরার চিত্র এটি। শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নও স্পেন। ২০২৪ সালে দে লা ফুয়েন্তের হাত ধরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে তারা। মাদ্রিদে পৌঁছানোর পর বিমান থেকে নেমে বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। তাদের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে স্প্যানিশ ফেডারেশন। দলটির প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে দেখা করে। পরে ছাদখোলা বাসে তারা যায় সিবেলেস স্কয়ারে। এছাড়াও রয়েছে নানা আয়োজন। ১০ লাখ মানুষ তাদের এই উদযাপনের অংশ হবে বলে বলে ধারণা করা হচ্ছে।


