বিশ্বকাপের স্বপ্নের সেরা একাদশে ভজিনিয়া!

Date:

Share post:

গোল্ডেন গ্লাভ জয়ী উনাই সিমনকে হারিয়ে স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন কেইপ ভার্দিয়ান ভজিনিয়া! দর্শকদের ভোটাভুটি শেষে এবারের বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। প্রত্যাশিতভাবেই আক্রমণভাগে আছেন লিওনেল মেসি। তার সঙ্গে আছেন আরও দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ‘ফিফা স্বপ্নের একাদশ’ ঘোষণা করেছে। তালিকায় সবচেয়ে চমক জাগানিয়া নাম কেইপ ভার্দের ভজিনিয়া; দেশের প্রথম বিশ্বকাপ অভিযানে এসেই ইতিহাস গড়লেন এই গোলরক্ষক। এই পজিশনে লড়াইয়ে ছিলেন এবারের গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন, গতবারের গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম। ৪০ বছর বয়সে নজরকাড়া পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলে দিলেন ভজিনিয়া।
আসরে সর্বোচ্চ ১০টি গোল করেন এমবাপে। বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ ২২ গোল করে নতুন রেকর্ডও গড়েন এই ফরোয়ার্ড। আসরে দ্বিতীয় সর্বোচ্চ আটটি গোল করেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায়ও তিনি আছেন দুইয়ে, ২১ গোল নিয়ে। এবারের আসরের জায়ান্ট কিলার হয়ে ওঠা নরওয়ের সেরা ফরোয়ার্ড হলান্ড ইংল্যান্ডের জুড বেলিংহ্যামের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ সাতটি করে গোল করেন। সাতটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করা ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যামও প্রত্যাশিতভাবে আছেন তার পজিশনে। ৪-৩-৩ ফরম্যাটের অন্য তিন মিডফিল্ডার হলেন এবারের গোল্ডেন বল জয়ী রদ্রি ও এক আসরে সর্বোচ্চ সাতটি অ্যাসিস্টের রেকর্ড গড়া মাইকেল ওলিসে। দুই ফুলব্যাকে আছেন দুই স্প্যানিশ পেদ্রো পররো ও মার্ক কুকুরেইয়া। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম গোল খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে স্পেন, মাত্র একটি; রক্ষণে দলটির দুর্দান্ত যাত্রায় বড় ভূমিকা আছে এই দুজনের। রক্ষণে বাকি দুই জন হচ্ছেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেস ও ফরাসি সেন্টার-ব্যাক দাইয়ু উপামেকানো।
ফিফার সেরা একাদশ:
গোলরক্ষক: ভজিনিয়া।
ডিফেন্ডার: পেদ্রো পররো, লিসান্দ্রো মার্তিনেস, দাইয়ু উপামেকানো, মার্ক কুকুরেইয়া।
মিডফিল্ডার: রদ্রি, মাইকেল ওলিসে, জুড বেলিংহ্যাম।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...