অস্মিতাকে সংবর্ধনা দিলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে ত্রিপুরা তথা দেশের গর্ব কমনওয়েলথ গেমসে জুডোয় সোনাজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জুডোয় সোনার পদক জিতে ইতিহাস সৃষ্টি করেন অস্মিতা। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথম ভারতীয় জুডোকা হিসেবে স্বর্ণ পদক পান তিনি। অস্মিতা দে-র পাশাপাশি তাঁর সাফল্যের নেপথ্যে থাকা মেন্টর প্রণব সাহা, চিফ কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত যশপাল সোলাঙ্কি এবং ব্যক্তিগত কোচ তথা প্রাক্তন ব্রোঞ্জ পদকজয়ী বিজয় যাদব-কেও সংবর্ধিত করে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। অস্মিতা ২০২৩-২৪ সালের জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হিসেবে খেতাব অর্জন করেন। এছাড়াও ২০২৫ সালে কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত আফ্রিকান ওপেনে সোনা জেতেন। ম্যাকাও ও ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপেও তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। অস্মিতা বলেন, “আমার প্রিয় নিজের রাজ্য থেকে এই সংবর্ধনা পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের ও আবেগের বিষয়। এই সুযোগে এমন সুন্দরভাবে আমাকে ঘরে ফেরার অভ্যর্থনা জানানোর জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে আন্তরিক ধন্যবাদ জানাই।” চিফ কোচ যশপাল সোলাঙ্কি বলেন, “এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে পদক জয়। অস্মিতার পাশে থাকা পুরো দলকে স্বীকৃতি দেবার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ।” শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “ত্রিপুরার অস্মিতা দে-কে সংবর্ধিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি শুধু ভারতের জন্য গর্ব বয়ে আনেননি, তাঁর সাফল্য দেশের অন্যান্য প্রতিশ্রুতিশীল তরুণ ক্রীড়াবিদদেরও অনুপ্রাণিত করবে। দেশের ভবিষ্যৎ যুবসমাজের হাতেই। তাই অস্মিতার মতো তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সোনা জয় করতে দেখা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা এখন থেকে অস্মিতার গলায় অলিম্পিকের পদক দেখার অপেক্ষায় রইলাম।”‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...