আবার বিতর্ক! পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

Date:

Share post:

প্যারাগুয়ের রক্ষণাত্মক কৌশলের সামনে প্রথমার্ধে ফ্রান্সকে বেশ ভুগতে হলো। বিরতির পর দৃশ্যপটে কিছু বদল এলো বটে, যদিও খুব বেশি সুযোগ তৈরি হলো না। কঠিন সময়ে দলকে পথ দেখালেন কিলিয়ান এমবাপে। অধিনায়কের নৈপুণ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল দিদিয়ে দেশমের দল। প্রচণ্ড গরমেও খেলার ছন্দপতন হলো কিছুটা। তবে শেষ ষোলোয় ১-০ গোলের জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল ফরাসিরা। পিছিয়ে পড়ার পর, বাকিটা সময়টায় শারীরিক ফুটবলে প্রতিপক্ষের স্বাভাবিক খেলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করল প্যারাগুয়ে, তা লড়াইয়ে ছড়াল বাড়তি উত্তাপ। তিন-চতুর্থাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। প্যারাগুয়ের পাঁচ শটের একটিই লক্ষ্যে ছিল। ম্যাচের আগে যেমনটা ধারণা করা হয়েছিল, মাঠের লড়াই শুরু হতেই তেমন কিছুর দেখা মেলে। এমবাপে-দেম্বেলে-ওলিসেদের আটকাতে পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেয় প্যারাগুয়ে। বেশিরভাগ সময় তাদের আউটফিল্ডের ১০ জন খেলোয়াড়ই বক্সে ও এর আশেপাশে ছিল। ট্রানজিশনের সময়ও তাদের সংঘবদ্ধ কৌশল ছিল দারুণ। মাঝেমধ্যে পাল্টা আক্রমণে উঠলেও, তা ব্যর্থ হওয়ার পর অসাধারণ ক্ষিপ্রতায় তারা আবার ছুটে আসছিল রক্ষণে। প্রথম ২৫ মিনিটে ৮০ শতাংশের বেশি সময় পজেশন রেখেও উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি ফরাসিরা। মাঝে একবার বেশ দূর থেকে চেষ্টা চালান মানু কোনে, তবে তার শট লক্ষ্যে থাকেনি। প্রথম হাইড্রেশন ব্রেকের পর, প্যারাগুয়ের জমাট রক্ষণ একটু একটু করে উন্মুক্ত হতে থাকে। তবুও প্রথমার্ধে একবারও দলটির গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেনি ফ্রান্স। ৩১ মিনিটে প্রথমবার তারা ভালো একটা সুযোগ তৈরি করে। ডান দিক থেকে উসমান দেম্বেলে বক্সে দারুণ ক্রস বাড়ান; কিন্তু প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে হেড করতেই পারেননি এমবাপে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। প্যারাগুয়ে একটু ওপরে উঠে চেষ্টা করতে থাকে, তাতে ফ্রান্সের আক্রমণের জায়গাও তৈরি হয়। পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগও পায় তারা। ৫২ মিনিটে ফ্রান্স গোলরক্ষক মাইক মিয়াঁ বল ধরে, প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝমাঠে উঠে আসতে দেখে এমবাপের উদ্দেশ্যে লম্বা করে বল বাড়ান, ক্ষিপ্র গতিতে সবাইকে পেছনে ফেলে ছুটে যান এমবাপে; কিন্তু তার শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন ডিফেন্ডার কাসেরেস। এরপর, বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন কোনে। এবার বল লক্ষ্যেই ছিল, দারুণ নৈপুণ্যে এক হাত দিয়ে বল বাইরে পাঠান প্যারাগুয়ে গোলরক্ষক ওরলান্দো হিল। অবশেষে, ৭০ মিনিটে এমবাপের সফল স্পট কিকে ডেডলক ভাঙে। দেজিরে দুয়ে বক্সে ফাউলের শিকার হলেও, প্রথমে খেয়াল করেননি রেফারি। খেলা চলতে থাকে। বেশ কিছুক্ষণ পর, ভিএআরের পরামর্শে, সাইড মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। প্যারাগুয়ের খেলোয়াড়দের প্রতিবাদ চলতে থাকে, ডাগআউটে দলটির কোচ ইঙ্গিতে বলার চেষ্টা করেন, ডাইভ দিয়েছে দুয়ে। এমনকি হাইড্রেশন ব্রেকের সময়ও এমবাপের কাছে গিয়ে প্যারাগুয়ের একজন কিছু একটা বলেন, তাতেও সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও শীর্ষে উঠলেন এমবাপে, সাতটি গোল ও দুটি অ্যাসিস্ট নিয়ে। সমান সাতটি গোল করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এমবাপের মোট গোল হলো ১৯টি, একটি বেশি নিয়ে তালিকার চূড়ায় মেসি। ওই গোলের পরও কিছুক্ষণ, মাঠের খেলায় কিছুটা উত্তাপ বজায় থাকে। অহেতুক কিছু কড়া ফাউলেরও দেখা মেলে। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে আবার কাপ বাড়ান এমবাপে। রায়ান শের্কির পাস ধরে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক। ১০ মিনিট যোগ করা সময়ে আরও দুটি দারুণ সুযোগ পান এমবাপে। বক্সের মুখ থেকে তার জোরাল শট ঝাঁপিয়ে আটকানোর পর, ফিরতি বলে তার দ্বিতীয় প্রচেষ্টাও রুখে দেন হিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে খেলবে ফ্রান্স। গত আসরে আফ্রিকার এই দলকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...