বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ ক্লাব প্লে সেন্টারকে হারায় ন্যূনতম গোলে। মঙ্গলবার বিদ্যাপীঠ মাঠে আগরতলা লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার নাম ভারিয়ে এদিন বিন্দাস বয়েজ দলের হয়ে খেলেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন পারভেজ ভূঁইয়া। পারভেজ এই দিন পাউরুষ নাম দিয়ে ম্যাচে খেলেন। তার গোলেই শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠেছে বিন্দাস বয়েজ। ম্যাচের ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন। দুদলের ফুটবলাররাই এদিন উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছেন। খেলা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস।


