আসাম ম্যাচেও স্বপ্নীলকে পাওয়া যাবে না

Date:

Share post:

আসাম ম্যাচেও ত্রিপুরা সার্ভিস পাওয়া যাবে না পেশাদার ক্রিকেটার স্বপ্নীল সিং-এর। কোমরে চোটের জন্য হায়দ্রাবাদ ম্যাচে প্রথম একাদশের বাইরে ছিলেন ওই পেশাদার। যতটুকু খবর, আসাম ম্যাচেও সুস্থ না হওয়ায় স্বপ্নীল খেলতে পারছেন না। এখবর জানিয়েছেন ত্রিপুরা দলের ম্যানেজার পার্থ চৌধুরী। ফলে দুশ্চিন্তায় ত্রিপুরা শিবির। ম্যানেজার জানান, স্বপ্নীল পুরো সুস্থ হয়ে ওঠেনি। কোমরের চোট এখনো সারেনি। তাই আসাম ম্যাচেও খেলতে পারবে না।
এদিকে গুয়াহাটিতে আসাম ম্যাচের প্রস্তুতি শুরু করল রাজতদল। শুক্রবার বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রায় সাড়ে তিনঘণ্টা অনুশীলন করেন ক্রিকেটাররা। মরশুমের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে লেজে গোবরে হয়েছে। ওই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আসামের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারবে তার উপরই ত্রিপুরা সাফল্য নির্ভর করবে। ১৮-২১ অক্টোবর আসামের বিরুদ্ধে মরশুমের দ্বিতীয় রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে ত্রিপুরা। বর্ষাপাড়া স্টেডিয়ামেই হবে ম্যাচটি। বৃহস্পতিবার রাতে গুয়াহাটি পৌঁছলেও শুক্রবার সকালে গোটা দল নেমে পড়ে মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...