ইংল্যান্ড মেক্সিকো লড়াই নির্দ্ধারিত সূচিতেই

Date:

Share post:

বৈরি আবহাওয়ার কথা চিন্তা করে ইংল্যান্ড ও মেক্সিকোর শেষ ষোলোর ম্যাচটির সূচি বদলাতে চেয়েছিল ফিফা, গুঞ্জন রটেছিল এমন খবর। পরিবর্তনের আলোচনা হলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াবে দুই দলের লড়াই। বিবিসি জানিয়েছে, খেলোয়াড়দের প্রস্তুতিতে ঘাটতি এবং দর্শকদের যাতায়াত ও লজিস্টিকস ঝামেলার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসতেকা স্টেডিয়ামে আগামী সোমবার সকালে শুরু ইংল্যান্ড ও মেক্সিকোর মাঠের লড়াই। ফিফা ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার পরিকল্পনা করেছিল, এমন খবর বের হয়। তবে শেষ পর্যন্ত সেসবের কিছুই হচ্ছে না আপাতত। আসতেকায় গত বুধবার একুয়েডরের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ খেলে মেক্সিকো। স্বাগতিকদের ২-০ গোলে জেতা ওই লড়াই বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। তার আগে গত ২২ জুন ইরাকের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচটিও বজ্রপাতের কারণে ৩০ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। মূলত এই আবহাওয়া নিয়ে ভাবনা থেকেই মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের সময় পরিবর্তনের কথা ভাবা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...