ইঞ্জুরি টাইমের গোলে হার মোহনবাগানের

Date:

Share post:

নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের বড় চমক। ১-০ গোলে হারালো মোহনবাগান সুপার জায়ান্টকে। ঘরের মাঠে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল-এর চলতি মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল নর্থইস্ট। ম্যাচের শেষ মুহূর্তের অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) সুপার-সাব হিসেবে নামা জিতিন এমএস জয়সূচক গোলটি করেন।
মোহনবাগানের নতুন ফরোয়ার্ড লি আরউইন এবং মাঝমাঠের সতীর্থরা বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন। বাগান কোচ প্যানাগিওটিস ডিলম্বেরিস অধিনায়ক শুভাশিস বোস ও মনবীর সিংকে শুরুতে বেঞ্চে রেখে চমক দিয়েছিলেন। ম্যাচের ৭৪ মিনিটে নর্থইস্টের আলাউদ্দিন আজারাই গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে (৯০+১ মিনিটে) মোহনবাগান ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে দেন জিতিন। এই গোলের পরেই সেলিব্রেশনের জন্য তিনি হলুদ কার্ডও দেখেন।
এই হারের ফলে আইএসএলের নতুন মরশুমের শুরুতেই বড়সড় ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...