জিরানিয়ায় প্রথম বারের মতো মহিলা ক্রিকেট আসরে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করল পিএম শ্রী ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুল। হারালো পিএম শ্রী রানীগঞ্জ বালিকা বিদ্যালয়কে ৮ উইকেটে। রাণীরবাজার স্কুল মাঠে রবিবার টসে জিতে রাণীগঞ্জ স্কুল মাত্র ৩১ রান করতে হয়। এরমধ্যে অতিরিক্ত ১৬ রান। ওল্ড আগরতলা দলের নমিতা দেবনাথ দুই রানে চারটি, পূর্ণিমা দাস চার রানে এবং সুস্মিতা ভৌমিক নয় রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুল ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। পূর্ণিমা দাস ২৯ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। অতিরিক্ত পায় ১২ রান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার সদস্য গৌরাঙ্গ ভৌমিক, মহকুমা ক্রিকেট সংস্থার সভাপতি গৌতম মজুমদার, কোষাধক্ষ পিংকু শর্মা, সদস্য সঞ্জয় দেবনাথ, নন্দন দেবনাথ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে জয়লাভ করল পিএম শ্রী ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুল
Date:
Share post:


