আরও একটি ম্যাচে ব্যাট করতে নেমে রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার টি-২০ দলের তুর্কি বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। তিনি ছাড়িয়ে গেলেন সূর্যকুমার যাদবকে। এক বছরের আন্তর্জাতিক টি-২০’তে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ভারতের এই বাঁহাতি ওপেনার। ২০২৬ সালে মোট ৬৯টি ছক্কা মেরেছেন অভিষেক। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এক বছরে আর কোনো ব্যাটসম্যান এত ছক্কা মারতে পারেননি। হায়দ্রাবাদে খেলতে নামার আগে যুগ্মভাবে শীর্ষে ছিলেন অভিষেক ও সূর্য। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন সূর্য। হায়দ্রাবাদে সূর্যকে টপকে গিয়েছেন অভিষেক। চলতি বছরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান কিশান। ৫২টি ছক্কা মেরেছেন তিনি। গত বছর আন্তর্জাতিক টি-২০’তে ৫৪টি ছক্কা মেরেছিলেন অভিষেক। গত বছর সেটিই ছিল আইসিসির পূর্ণ সদস্যের দেশের কোনো ব্যাটসম্যানের মারা সর্বাধিক ছক্কা। অর্থাৎ, পর পর দু’বছর সকলের উপরে রয়েছেন অভিষেক। এই বছর অন্তত আরও ছ’টি ম্যাচ পাবেন অভিষেক। এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তাঁর কাছে।তবে সব মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে অস্ট্রিয়ার কর্ণবীর সিংহের। ২০২৫ সালে ১২২টি ছক্কা মেরেছেন তিনি। তবে সে সবই আইসিসির সহযোগী সদস্য দেশের বিরুদ্ধে। পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে অভিষেকের ধারে কাছে কেউ নেই। তবে হায়দ্রাবাদে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেননি অভিষেক। আসলে পাওয়ার প্লে-তে ব্যাট করার তেমন সুযোগই পাননি তিনি। ফলে তিনি তার নিজের ছন্দ হারিয়ে ফেলেন । শেষ পর্যন্ত ২৪ বলে ২৯ রান করে আউট হয়েছেন ভারতীয় এই ওপেনার। মেরেছেন তিনটি চার ও একটি ছক্কা।


