এগিয়ে চলো সংঘের মুখোমুখি হবে লালবাহাদুর ব্যায়ামাগার। বুধবার এই ম্যাচটি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। এগিয়ে চলো ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট ঘরে তোলে। লালেরাও ৭ পয়েন্টেই রয়েছে তবে খেলেছে ৪ ম্যাচে। এই অবস্থায় উভয় দল পয়েন্টর জন্য ঝাঁপাবে। লালেরা এম্যাচে লালকার্ডের সমস্যার জন্য প্রথম একাদশের দুই ফুটবলারকে পাবে না। এটা দলের উপর বিশাল চাপ। তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন লাললওয়ান সাঙ্গা। এগিয়ে চলোর সেই তুলনায় বড় কোন সমস্যা নেই।
এদিকে, বিকাল সাড়ে ৩ টায় শিল্ড জয়ী কল্যাণ সমিতি খেলবে টাউন ক্লাবের বিরুদ্ধে। টাউনের স্পোর্টস স্কুলের ফুটবলাররা যথেষ্ট লড়াকু। অপরদিকে জশের স্রোতে ফিরে আসা কল্যাণের দলে রয়েছে একঝাক তারকা। কাগজে কলমে এগিয়ে তারাই।


