মাঠে উতপ্ত আচরন ও মাঠের পরিবেশ নষ্ট করার অভিযোগে কোচ লিটন মজুমদারকে দুই ম্যাচ বরখাস্ত করলো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। মঙ্গলবার লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর সাথে ম্যানেজার খোকম সাহাকেও সতর্ক করার সিদ্ধান্ত হয়। সাথে লালবাহাদুর ব্যায়ামাগারকে সতর্ক করে চিঠি দেয়া হয়। ৬ সেপ্টেম্বর কল্যাণ সমিতির বিরুদ্ধে ম্যাচের পর মাঠে রেফারিকে গালাগাল ও আক্রমনের ঘটনার পর এদিন লিগ বৈঠকে গোটা বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়।


