এস এম কাপের মেয়েদের শেষ চার চূড়ান্ত

Date:

Share post:

রাজ্য অনূর্ধ্ব ১৭ মেয়েদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালের লাইন আপ তৈরি হয়ে গেলো। বৃহস্পতিবার সকালে হবে দুটি সেমিফাইনাল। বিকেলে হবে রাজ্য সেরা হওয়ার লড়াই। আজ সকালে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে পশ্চিম জেলার খুমপুই একাডেমির বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে গোমাতী জেলা আম্পিনগর স্কুল খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগারের বিরুদ্ধে। বুধবার আসরের চারটি কোয়ার্টার ফাইনাল হয়। দিনের প্রথম ম্যাচে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল ৯-০ গোলে বিধ্বস্ত করে দক্ষিণ জেলাকে। বিজয়ী দলের জেশিকা ঝাড়া হ্যাটট্রিক সহ একাই ৪টি গোল করে। এছাড়া রূপা জমাতিয়া দুটি, থানপুই ডার্লং, রোজিতা জমাতিয়া এবং ভেনেসা জমাতিয়া একটি করে গোল করে। খেলা পরিচালনা করেন মোহন মিয়া। দ্বিতীয় ম্যাচে গোমতী জেলার আম্পিনগর স্কুল ৩-১ গোলে হারায় ধলাই জেলার কাটালচরা স্কুলকে। বিজয়ী দলের পায়েল জমাতিয়া, মেটা জমাতিয়া এবং জয়া জমাতিয়া গোল করে। চতুর্থ ম্যাচে পশ্চিম জেলার খুমপুই একাডেমি ৪-০ গোলে হারায় ঊনকোটি জেলার মনুভেলি স্কুলকে। বিজয়ী দলের ইরোজা দেববর্মা হ্যাটট্রিক করে।দিনের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর ৫-০ গোলে হারায় ঊনকোটি জেলাকে।বিজয়ী দলের জহীনা চাকমা এবং রেমিকা রিয়ান দুটি করে গোল করে। খেলা পরিচালনা করেন জীতেন জমাতিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...