কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেয়া হলো ভারতের হাতে

Date:

Share post:

গ্লাসগোয় ২০২৬ কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি হয়। অনুষ্ঠানে ২০৩০ সালের শততম আসরের জন্য ভারতের আহমেদাবাদের হাতে আনুষ্ঠানিকভাবে গেমসের ব্যাটন ও পতাকা তুলে দেওয়া হয়েছে।
স্কটল্যান্ডের গ্লাসগোর ওভিও হাইড্রো স্টেডিয়ামে সমাপ্তি অনুষ্ঠানে স্কটিশ ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব যুগলবন্দি প্রদর্শিত হয়। ভারতের হাতে ২০৩০ সালের ব্যাটন হস্তান্তর সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল। ২০৩০ কমনওয়েলথ গেমসের অফিশিয়াল ফ্ল্যাগ ও হোস্ট ব্যাটন হস্তান্তর হয় এদিন। ভারতের পক্ষে এই সম্মানজনক প্রতীক গ্রহণ করেন প্রখ্যাত অলিম্পিয়ান ও গোল্ডেন বয় অ্যাথলিট নীরজ চোপড়া, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা ও
গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি।
১৯৩০ সালে কানাডায় শুরু হওয়া এই গেমসের শতবর্ষ পূর্ণ হবে ২০৩০ সালে আহমেদাবাদে। ২০১০ সালের দিল্লি গেমসের পর এটিই হতে চলেছে ভারতে আয়োজিত দ্বিতীয় কমনওয়েলথ গেমস। ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত চতুর্থ স্থান অর্জন করেছে। ভারতীয় দলের মোট অর্জিত পদক সংখ্যা ৩৯টি। সমাপ্তি অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পতাকা বাহক। এতে সমাপ্তি অনুষ্ঠানে বক্সিংয়ে সোনাজয়ী ভারতীয় তারকা জাসমিন ল্যাম্বোরিয়া ভারতের জাতীয় পতাকা বহন করেন। সমাপনী পর্বে ভারতের পক্ষ থেকে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপন করা হয়। এছাড়া সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা এবং স্কটিশ পাইপার রস এইনসলির ফিউশন পারফরম্যান্স ছিল অন্যতম আকর্ষণ। ভারতীয় সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন, অভিনেত্রী রশ্মিকা মন্দানা এবং মানুষী চিল্লার ভারতের এই সাংস্কৃতিক পরিবেশনার নেতৃত্ব দেন। অন্যদিকে বিখ্যাত আন্তর্জাতিক ব্যান্ড ‘সিম্পল মাইন্ডস’ এবং গায়িকা ডেল্টা গুডরেমও পারফর্ম করেন। গেমসে ভারতীয় ক্রীড়াবিদ ও প্যারা-অ্যাথলিটদের এই অনবদ্য পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট (এক্স) করে পুরো দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...