মরশুমে দ্বি মুকুট জয় করতে মরিয়া কল্যাণ সমিতি। এর লক্ষ্যে শক্তি আরও বাড়াতে চলেছে শহর দক্ষিণের ওই ক্লাবটি। বুধবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে আক্রমণভাগের ফুটবলার আফদালের। কেরালার ওই ফুটবলারটি মণিপুরের ট্রাউ এফ সি-র হয়ে ডুরান্ড কাপ খেলেছেন। এখবর জানান দলের ম্যানেজার তন্ময় ধর। সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রক্ষণভাগের ফুটবলার জিদান। তন্ময় বলেন, “শিল্ডে আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গিয়েছিল। তা মাথায় রেখেই আবফদালকে আনা হচ্ছে। আশা করি শিল্ডে যে সমস্যা দেখা দিয়েছিল এর সমাধান হবে”।


