কাফুর অনন্য কীর্তি ছোঁয়ার অপেক্ষায় মেসি!

Date:

Share post:

কাফু খেলেছেন টানা তিনটি ফাইনাল, আর চারটি বিশ্বকাপে তৃতীয় ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি। কাফুর অনন্য কীর্তি ছোঁয়ার অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা! একের পর এক রেকর্ড নিজের করে নেওয়া লিওনেল মেসি এখন অপেক্ষায় দ্বিতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলার। একমাত্র ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর আছে তিন ফাইনাল খেলার কীর্তি। ২০১৪ ও ২০২২ এর পর মেসি অপেক্ষায় ২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলার। আর কাফু খেলেছেন ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনাল। এই রেকর্ডে দুজনের মধ্যে পার্থক্যের জায়গা থাকবে একটি – কাফু খেলেছেন টানা তিন ফাইনাল আর মেসি চার বিশ্বকাপের মধ্যে খেলবেন তৃতীয় ফাইনাল।
১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ইতালির বিপক্ষে প্রথম ফাইনাল খেলেন কাফু। তখন ২৪ বছর বয়সে এই ডিফেন্ডার ছিলেন না দলের মূল খেলোয়াড়। ২১ মিনিটে জর্জিনহোর চোটে প্রথমার্ধে বদলি হিসেবে নেমে খেলেন ম্যাচের বাকি সময়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৩-২ ব্যবধানে ইতালিকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল। চার বছর পরের বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণের মূল ভরসা ছিলেন কাফু। সেবার ফাইনালে পুরো সময় মাঠে থেকেও জিততে পারেননি। জিনেদিন জিদানের জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে ফ্রান্স। পরের আসরে, অর্থাৎ ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে তার কাঁধে ছিল নেতৃত্বের দায়িত্বভার। আগের আসরের ফাইনালের ব্যর্থতা ভুলে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলে ব্রাজিল। রোনালদোর জোড়া গোলে জার্মানিকে হারায় ২-০ ব্যবধানে। এতে, টানা তিন বিশ্বকাপ খেলে দুইবার বিশ্বকাপ জয়ের স্বাদ পান কাফু। তার তিন ফাইনাল খেলার সেই রেকর্ড এখনও আছে অক্ষত। আপাতত মেসি আছেন তার রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায়। তবে, ছাড়িয়ে যাওয়ার দৌড়ে নেই আপাতত কেউ।
মেসি প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলেন ২০১৪ সালে, নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে এসে। সেবার মারাকানাতে তার স্বপ্ন ভাঙে জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে মারিও গোৎজের গোলে। দ্বিতীয়বার ফাইনাল খেলেন ২০২২ কাতার বিশ্বকাপে। ফ্রান্সের বিপক্ষে এবার আর আর্জেন্টাইন সমর্থকদের হতাশ করেননি মেসি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ সমতায়। যেখানে আর্জেটাইন তারকা করেন জোড়া গোল। পরে টাইব্রেকারে নিশ্চিত হয় আর্জেন্টিনার শিরোপা। দুই বিশ্বকাপ ফাইনালের মাঝে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আলবিসেলেস্তারা। এবার, নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল আর দ্বিতীয় শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি! নিজের ষষ্ঠ আসরে এসে খেলবেন তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
পুরো আসরে যেভাবে দলকে টেনেছেন, ফাইনালে স্পেনের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রেখে আর্জেন্টিনাকে আরেকটি শিরোপা উপহার দিতে পারবেন কি-না, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...