পিকফোর্ডের জলের বোতলে মেসিদের পেনাল্টির তথ‍্য

Date:

Share post:

ম‍্যাচ শেষে ইংলিশ গোলরক্ষকের জলের বোতল পেয়ে যান আর্জেন্টিনা দলের একজন স্টাফ। পিকফোর্ডের জলের বোতলে মেসিদের পেনাল্টির তথ‍্য দেখে অবাক হন মেসি সহ গোটা আর্জেন্টিনা দল! নিকো হন্সালেসের হাতে জলের ওই বোতল গভীর মনোযোগ দিয়ে দেখছেন লিওনেল মেসি। এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ওই বোতলের মালিক হলেন ইংল‍্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তাতে লেখা ছিল, টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার কে কোন দিকে সাধারণত শট নেন তার তথ‍্য। এটা অবশ‍্য নতুন কিছু নয়। গোলরক্ষকরা সাধারণত ওই ধরনের বোতলেই পেনাল্টির তথ‍্য নিয়ে রাখেন। তবে আর্জেন্টিনা নির্ধারিত সময়েই ম‍্যাচ জিতে নেওয়ায় ওই বোতল বেশ হাস‍্যরসের জন্ম দিয়েছে। অন‍্য সব ম‍্যাচের মতোই খেলা শেষ হওয়ার অনেক সময় পর পর্যন্ত মাঠেই ছিল আর্জেন্টিনা দল। ঘটনাচক্রে পিকফোর্ডের জলের বোতল পেয়ে যান দলের মালিশকারী ড্যারি মার্সেলো আন্দ্রিয়া। হন্সালেস ও মার্কোস সেনেসির সঙ্গে বোতল দেখছিলেন মেসি। পুরোপুরি অনুবাদ করতে পারছিলেন না আর্জেন্টিনা অধিনায়ক। পরে সেখানে আসেন এন্সো ফের্নান্দেস, সেখানে তার নামও ছিল। কোন দিকে শট নেবেন সেটা লেখা দেখে বেশ অবাক হন চেলসির এই মিডফিল্ডার। ড্যারির সঙ্গে মজা করে পরে আঙুল তুলে আকাশের দিকে ইশারা করেন ফের্নান্দেস। যেন খুব কৃতজ্ঞ তিনি যে ম‍্যাচ টাইব্রেকারে যায়নি। পিকফোর্ড কী ঠিক দিক ধারণা করেছিলেন? বোতলে লেখা ছিল, ফের্নান্দেস শট নিলে মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...