কেপ ভার্দে সমস‍্যায় ফেলবে আর্জেন্টিনাকে, ভাবনায় ছিল?

Date:

Share post:

শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ম‍্যাচের আগে আধুনিক ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম‍্যাচের উদাহরণ টানলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ প্রশ্ন তুললেন, ম‍্যাচের আগে কে ভাবতে পেরেছিলেন এই ম‍্যাচে আর্জেন্টিনার সমস‍্যা হবে? শেষ বত্রিশের ম‍্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুইবার সমতা ফেরায় কেপ ভার্দে। আত্মঘাতী গোলে তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর পারেনি তারা। শেষের উৎকণ্ঠার সময়টুকু কোনোমতে পার করে দেয় লিওনেল স্কালোনির দল। উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিউ ইয়র্কে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সোমবার হবে ম্যাচ। এর আগে আনচেলত্তি বললেন, আধুনিক ফুটবলে যে কোনো দল যে কাউকে চমকে দিতে পারে। “কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সমস‍্যা হবে, কে ভেবেছিল? কেউই না। ওরা ভুগেছিল, কারণ এটাই আধুনিক ফুটবল। খুব ভালোভাবে প্রস্তুত হওয়া একটা দলের বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। আমি তাদের খাটো করার জন‍্য বলছি না। এমন সুন্দর ম‍্যাচ উপহার দেওয়ায় কেপ ভার্দের খেলোয়াড় ও তাদের কোচের অভিনন্দন পাওয়ার যোগ‍্য।” দীর্ঘ বিরতির পর বড় কোনো টুর্নামেন্টে খেলতে এসেছে নরওয়ে। তাই বলে তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ দেখেন না ব্রাজিল কোচ। “ওরা উঁচু মানে আক্রমণাত্মক একটি দল, খুব ভারাসাম‍্যপূর্ণ। ওদের বিপক্ষে দ্রুত প্রতি আক্রমণে যাওয়া কঠিন। কারণ, তাদের মাঝমাঠের নিয়ন্ত্রণ দারুণ”। তিনি আরও বলেন, “অবশ‍্যই আমি ওদের নিয়ে চিন্তিত। তবে এর মানে এই না যে, আমি উদ্বিগ্ন। ম‍্যাচে কী ঘটতে পারে তা নিয়ে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক, তবে আমি আত্মবিশ্বাসী। আশা করি, এম‍্যাচেও আমরা উন্নতির ধারায় থাকব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...