কৈলাশহরে মুখ্যমন্ত্রীর হাত ধরে ইনডোর স্পোর্টস হলের উদ্বোধন

Date:

Share post:

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে উদ্ধোধন হলো “রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হল”। সপ্তমীর দুপুরে কৈলাসহরের গোবিন্দপুর এলাকার স্পোর্টস অফিসের পাশে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করে রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হলের উদ্ধোধন হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, প্রায় পাঁচ কোটি টাকা খরচা করে ঊনকোটি জেলায় এই প্রথম জেলার প্রাক্তন ফুটবলার রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হলটি নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে রাজ্যের ক্রিয়াবিদদের নামে বিভিন্ন স্টেডিয়াম, মাঠ সহ বিভিন্ন কিছু করা হচ্ছে। সরকার রাজ্যের ক্রিয়াবিদদের সন্মান জানানোর চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রয়াত ফুটবলার রঙ্গলাল দাসের সহধর্মিণী রীতা ভট্টাচার্যী এবং রঙ্গলাল দাসের সুপুত্র রানা দাসের হাতে সন্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে কৈলাসহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যোগা প্রদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...