ফুটবলারদের খেপ খেলার খেসারত দিল রামকৃষ্ণ ক্লাব! শনিবার গোটা দল খেলতে উত্তর ত্রিপুরার এক আসরে। খেলার পর রাতে আগরতলা ফিরতে পারে নি! রবিবার সকালে এসে কয়েক ঘন্টার ব্যবধানে নামে খেলতে। ফলে ২-৫ গোলে টাউন ক্লাবের কাছে হেরেছে!
উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে লড়াইয়ে প্রথমার্ধে ২-৩ গোলে পিছিয়ে ছিল। বিরতির বাঁশির আগে পেনাল্টিও পায়। কিন্তু ওই সুবর্ণ সুযোগ নষ্ট করে হেরে মাঠ ছাড়ে। প্রতিপক্ষ টাউন ক্লাব জয় ছিনিয়ে সুবিধাজনক অবস্থায় রইলো।
এ টাউনের পক্ষে রাফরুচাই মগ হ্যাট্রিক করেন। অপর দুটি গোল করেন বিলাস দেববর্মা। অপরদিকে রামকৃষ্ণ ক্লাবের দুইটি গোল করেন লালরিন হুলুয়া ও থইবা সিং। জয় ছিনিয়ে টাউন মূল্যবান তিনটি পয়েন্ট পেলো।


