রাজ্যের দুই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ালো ‘খেল ফাউন্ডেশন’। মঙ্গলবার ‘খেল ফাউন্ডেশন’-এর পূর্বোত্তর শাখার প্রতিনিধি অভিজিৎ দাস প্রতিভাবান দাবাড়ু আর্শিয়া দাস এবং জুডোকার মৃগাক্ষী সাহার হাতে স্কেচার্স-এর জুতো তুলে দেন। দেশের অনূর্ধ্ব ১৫ এবং ১৮ বছরের প্রতিভাবান খেলোয়ারদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ছয় বছর আগে কলকাতায় গড়ে উঠেছিল ওই সংস্থাটি।


