ভুলের খেসারত দিলো ফরোয়ার্ড ক্লাব, জিতলো বুলেটস

Date:

Share post:

নিজেদের ভুলের খেসারত দিলো ফরোয়ার্ড ক্লাব। ২-০ গোলে হেরে গেলো নাইন বুলেটস ক্লাবের কাছে। শ্যাম সুন্দর জুয়েলার্স চন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন লিগের সোমবারের লড়াইয়ে তিনটি মূল্যবান পয়েন্ট পেলো। আর হেরে চাপে রইলো ফরোয়ার্ড।
শুরু থেকেই এদিন ফরোয়ার্ডের শিবির চাপ সৃষ্টি করে বুলেটস। যার ফলে কিছুটা হলেও গুটিয়ে ছিল গোটা দল। আক্রমনের ঝাঁজও বেশী থাকায় বুলেটস দাপট দেখায়। কাপ ঠেলে বেরিয়ে আসতে অনেকটাই সময় নেয় ফরোয়ার্ড। ম্যাচের সময় যত গড়ায় দুই শিবিরের আক্রমণ বাড়ে। কিন্তু জাল নড়ে নি। এই অর্ধে গোল করার মতো দুটি সহজ সুযোগ পেয়েও বুলেটস কাজে লাগাতে পারে নি।
গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির ওপারে খেলার গতিতে পরিবর্তন আসে। আক্রমণ প্রতিআক্রমনে জমে উঠে লড়াই। কিছুটা হলেও ধার দেখা যায় ফরোয়ার্ডের শিবিরের। এরই মধ্যে ম্যাচের ৬৫
মিনিটে একটি প্রতিআক্রমনে বল তারা করে গোল পেয়ে যায় বুলেটস। আক্রমণ ছিল ফরোয়ার্ডের। কিন্তু সেটা প্রতিপক্ষের মাঝমাঠে প্রতিহত হয়ে ফিরে এলে সেটা ফরোয়ার্ডের রক্ষণ ভাগ ফিরিয়ে দিতে ব্যর্থ হয়। পেছন থেকে ছুটে এসে আলতো হেড করে বল জালে জড়ান দীর্ঘদেহী হাইয়ুং জমাতিয়া। অপ্রত্যাশিত লিড নেয় বুলেটস (১-০)। পিছিয়ে থেকে ফরোয়ার্ড চেষ্টা করেও সমতা ফেরাতে পারে নি। উল্টো হজম করে আরো একটি গোল। ৮০ মিনিটে রোবার্ট উশান ২-০ করেন। বুলেটস তিনটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...