সভাপতি পদে পুনরায় নির্বাচনে দাঁড়াবেন ইনফান্তিনো, ফিফার ঘোষণা

Date:

Share post:

অনেক বিতর্কে জড়ালেও বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার শীর্ষ পদ থেকে সরতে নারাজ জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
‘তৃতীয় মেয়াদে’ ফিফার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা গত এপ্রিলেই দেন ইনফান্তিনো। যদিও মাঝের সময়ে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। উত্তর আমেরিকা বিশ্বকাপে ফিফার কিছু বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি তার দিকে অভিযোগের আঙুল ওঠে। এরপর, বিশ্ব ফুটবলের অংশীদারদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই, বিশ্বকাপের স্বত্ব বাইরের প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফা, কনক্যাকাফ ও এএফসির প্রবল বিরোধিতার মুখে সেই প্রস্তাব থেকে সরে এলেও সমালোচনা এড়াতে পারছে না ফিফা ও ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায়, ফিফার শীর্ষ পদে ৫৬ বছর বয়সী এই কর্মকর্তার থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও এসেছে। এত বিরোধিতার মাঝে অবশ্য সমর্থনও পেয়েছেন তিনি। আফ্রিকা অঞ্চলের ফুটবল সংস্থা তার পাশে থাকার ঘোষণা দিয়েছে। এছাড়া দেশ হিসেবে আর্জেন্টিনাও তার পক্ষে।
এবার ফিফার বিবৃতিতে ইনফান্তিনোর পুনরায় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হলো। “এপ্রিলে ফিফা প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন যে তিনি ২০২৭ সালে পুনঃনির্বাচনের জন্য দাঁড়াবেন। অবশ্যই সেই সিদ্ধান্তে কোনো বদল আসেনি। ইনফান্তিনো পুনরায় নির্বাচিত হওয়ার জন্য লড়বেন।”
বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব নিয়ে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার পর, ফিফার পক্ষ থেকে এবারই প্রথম এই ঘোষণা দেওয়া হলো। ২০১৬ সাল থেকে ফিফার সভাপতি পদে আছেন ইনফান্তিনো। সেই হিসেবে ইতোমধ্যে তিনি ১০ বছর দায়িত্ব পালন করেছেন। প্রথম দায়িত্ব নেওয়ার পর দুবার পুনঃনির্বাচিত হয়েছেন। সেই হিসেবে এখন তার তৃতীয় মেয়াদ চলছে।
ফিফা সভাপতি পদে একজন সর্বোচ্চ তিনটি মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তবে ইনফান্তিনোর ক্ষেত্রে একটা জটিলতা আছে। দুর্নীতির অভিযোগে সেপ ব্লাটারের পদত্যাগের পর, ২০১৬ সালে ইনফান্তিনো দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে ফিফার কাউন্সিল এই মর্মে সম্মত হয়েছিল যে, তার প্রথম তিন বছর তিন মেয়াদের সীমার মধ্যে গণনা করা হবে না, কারণ তিনি ব্লাটারের অসমাপ্ত মেয়াদ পূর্ণ করছিলেন। সেই বিবেচনায় এটা ইনফান্তিনোর দ্বিতীয় মেয়াদ এবং তাই তিনি পুনরায় নির্বাচনের যোগ্য। তবে ফেয়ারস্কয়ার নামক একটি মানবাধিকার সংস্থার যুক্তি, ফিফার নিয়ম অনুযায়ী তিনি ইতোমধ্যেই তার তৃতীয় ও চূড়ান্ত মেয়াদ পূর্ণ করছেন।
আগামী বছরের ১৮ মার্চ মরক্কোতে ফিফা কংগ্রেসে সভাপতি পদে ভোট হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...