গোল্ডেন বল জয়ী ফোরলান উরুগুয়ের কোচ

Date:

Share post:

সাবেক উরুগুয়ান ফরোয়ার্ড দিয়েগো ফোরলান জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ছিলেন ফোরলান। নতুন ভূমিকায় উরুগুয়ে জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। কোচ হিসেবে নিয়োগ দিল উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হলেন ফোরলান। এইউএফ এক বিবৃতিতে জানায়, ৪৭ বছর বয়সী এই কোচ অবিলম্বে তার দায়িত্ব শুরু করবেন অনূর্ধ্ব-২০ দলের হয়ে। “ফোরলান সেখানেই ফিরেছেন, যেখানে তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। এক অবিস্মরণীয় প্রজন্মের রোল মডেল, আইকন এবং প্রতীক, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক ফুটবলের গভীর জ্ঞান দিয়ে কৌশলগত অবস্থান থেকে অবদান রাখতে ফিরে এসেছেন।” বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ে জাতীয় দলের পুনর্গঠন প্রচেষ্টার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে। বিয়েলসার কোচিংয়ে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দুইবারের শিরোপা জয়ীরা। চুক্তির মেয়াদ শেষ হলে এই আর্জেন্টাইন কোচ দায়িত্ব ছাড়েন। উরুগুয়ের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ফোরলান জাতীয় দলের হয়ে খেলেন ১১২ ম্যাচ। উরুগুয়ের ২০১১ সালের কোপা আমেরিকা শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ২০১০ বিশ্বকাপে তিনি করেন ৫ গোল, জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা ফোরলান ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন এবং কোচিংয়ে নাম লেখান। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের দুই ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...