গ্লাসগোতে রৌপ্য পেয়ে খুশী নীরজ

Date:

Share post:

গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া রৌপ্য পদক জয় করেছেন। মেগা ফাইনালে তিনি মরসুমে নিজের সেরা ৮৫.৮৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান পান।
এই ইভেন্টে সবাইকে চমকে দিয়ে সোনা জিতেছেন শ্রীলঙ্কার ২৩ বছর বয়সী তরুণ অ্যাথলিট রুমেশ থরঙ্গা পাথিরাগে। তিনি ব্যক্তিগত দ্বিতীয় প্রচেষ্টায় ৮৯.৭৫ মিটার ছুড়ে ইতিহাস তৈরি করেন। নীরজের রুপো জয়ের পাশাপাশি ভারতের জন্য আরেকটি বড় সুখবর এনেছেন ২৪ বছর বয়সী যশবীর সিং। তিনি নিজের ক্যারিয়ারের সেরা ৮৫.৪১ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। কমনওয়েলথ গেমসের জ্যাভলিন ইতিহাসে এই প্রথম একই পডিয়ামে দুই ভারতীয় স্থান পেলেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা অলিম্পিক সোনাজয়ী পাকিস্তানের আরশাদ নাদিম প্রথম তিন রাউন্ডের পর মাত্র ৭৭.৪১ মিটার ছুড়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যান। ভারতের অপর প্রতিযোগী রোহিত যাদব ৮১.৫৬ মিটার ছুড়ে সপ্তম স্থানে শেষ করেন। গ্লাসগোর স্কটডাউন স্টেডিয়ামে কনকনে ঠান্ডা (১৪ ডিগ্রি সেলসিয়াস) এবং তীব্র হাওয়ার কারণে অ্যাথলিটদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পিঠের চোটের পর এটি নীরজের দ্বিতীয় বড় টুর্নামেন্ট ছিল।পদক জয়ের পর সংবাদমাধ্যমকে নীরজ বলেন, “আমি এই রূপো পেয়ে অত্যন্ত খুশি, বিশেষ করে একই সাথে দুই ভারতীয় পডিয়ামে থাকতে পেরে গর্ব হচ্ছে। যশবীর নিজের ক্যারিয়ারের সেরা পারফর্ম করেছে। একটু চোটের ভয় থাকলেও ধীরে ধীরে আমার ছন্দ ফিরছে এবং পারফরম্যান্স আরও উন্নত হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...