চালকের আসনে ওপিসি

Date:

Share post:

ইউনাইটেড বিএসটির বিরুদ্ধে প্রথম দিনেই চালকের আসনে ওল্ড প্লে সেন্টার (ও পি সি)। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরে শহীদ কাজল ময়দানে বিএসটি’র ১৩১ রানের জবাবে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান করে ওপিসি। রাহুল চন্দ্র সাহা অর্ধ শতরান করেছেন। ওপিসি এগিয়ে রয়েছে ৪১ রানে। বুধবার আসরের দ্বিতীয় তথা শেষ দিনে ওপিসি লক্ষ্য থাকবে সরাসরি ম্যাচে জয় পাওয়ার। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। ব্যাট করার সুযোগ পেয়ে পাউরুশ মিশ্র-র দুরন্ত বোলিং-এর সামনে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় বিএসটি। সন্তোষ গোস্বামী ৯১ বল-এ চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, অভিষেক কৃষ্ণ শ্রীবাস্তব ৬৩ বল-এ তিনটি বাউন্ডারি সাহায্যে ২৭, দীপঙ্কর ভাটনগর ৪৯ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং বিকাশ মজুমদার ১৩ বল-এ দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ওপিসির পাউরুশ ১৯ রানে পাঁচটি এবং জয়দীপ ভট্টাচার্য ৪৩ রানে তিনটি উইকেট ভাগ করেন। জবাবে প্রথম দিনের শেষে ৩৯ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৭২ রান করে ওপিসি। রাহুল চন্দ্র সাহা ৪৭ বল-এ সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, শ্রীমন দেবনাথ ১০৫ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৪১ এবং দীপায়ন দেববর্মা ৩৫ বল-এ দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন। বিএসটির অভিষেক কৃষ্ণ শ্রীবাস্তব ৩৮ রানে তিনটি উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...