ছন্নছাড়া ফুটবল বুলেটস জিতলো

Date:

Share post:

একেবারে ছন্নছাড়া ফুটবল নাইন বুলেটস ক্লাব জয় পেলো। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলের খেলায় বুলেটস ১-০ গোলে হারায় রামকৃষ্ণ ক্লাবকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত দুই দলই একেবারে উদ্দেশ্যহীন ফুটবল খেলে। মাঝমাঠ দখলে সেভাবে সফল হয় নি কোন শিবির। প্রচুর ভুল পাস এবং ফুটবলারদের নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। এতে ম্যাচের মান ছিল একেবারে তলানিতে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭১ মিনিটে বুলেটসের জয়চন্দ্র ম্যাচের নির্ণায়ক গোলটি করেন। চেষ্টা করেও রামকৃষ্ণের গোটা দল সমতায় আনতে পারে নি। ফলে হেরে অভিযান শুরু করলো রামনগরের এই ক্লাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...